ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা, নিহত ২৬

মাদারীপুরের শিবচরে থেমে থাকা বালুবোঝাই বাল্কহেডে স্পিডবোটের ধাক্কায় তিন শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এতে সব যাত্রী পানিতে পড়ে যান।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ads
ads
ads

Our Facebook Page

↑